×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২৬১ বার পঠিত
এএসএম হারুন 
 কুমিল্লায় লাঞ্ছনার শিকার হওয়া মুক্তিযোদ্ধা কানু।
ওই ঘটনার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সেদিন রাতেই ফেইসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এমনকি সোমবার খোদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওেয়া হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এবার এলাকা ছেড়েছে আশ্রয় ও চিকিৎসা নিচ্ছেন ফেনীতে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান বলে জানিয়েছে তার পরিবার। তবে, এই ঘটনার প্রেক্ষিতে আইনানুগ কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

ফেনী শহরতলীর আলকেমী হাসপাতাল এলাকায় এক নিকটাত্মীয়ের সঙ্গে অবস্থান করছেন তিনি। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামে নিজ বাড়িতে ফিরে আসার ইচ্ছেও রয়েছে তার। বর্তমানে ফেনী সদর হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে বলে তার নিকট আত্মীয়রা নিশ্চিত করেছে। 

এ সময় মুক্তিযোদ্ধা কানু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা আমাকে হেনস্থা করেছে তারা সকলেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ক্যাডার। তারা আমার সারা শরীরে পা দিয়ে আঘাত করে, কিল ঘুষি, লাথি মারে। তারা কানুকে হত্যা করে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টাও করেছিল বলে দাবি করেন তিনি। 

স্বাধীনতার ৫৪ বছর পর আমার মত একজন মুক্তিযোদ্ধা কে লাঞ্চনা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তারা আমাকে যে নির্যাতন করেছে এতে আত্মহত্যা করা ছাড়া আমার কোন উপায় নাই। আমি এই অপমানের বিচার চাই।

আবদুল হাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এ ছাড়া একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। তাঁর পরিবারের অভিযোগ, লাঞ্ছনাকারীরা স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মী।

তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। তাঁদের ভাষ্যমতে, যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের কেউই জামায়াত-শিবিরের নেতা-কর্মী নন।

তবে এখন দুই সমর্থককে বহিষ্কার করার কথা জানাল জামায়াতে ইসলামী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat