×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-০৩
  • ৩৫৭ বার পঠিত

বিশ্বজুড়ে করোনায় একদিনে আরো ৫ হাজার মানুষের মৃত্যু এ হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৩ হাজারের মানুষের দেহে। এ নিয়ে বিশ্বের ২১৬ দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু ১২ লাখ ১০ হাজারের বেশি, মোট আক্রান্ত ৪ কোটি ৭২ লাখ। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৪৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার মানুষ। জার্মানিতে সোমবার ১৬ হাজার রোগী মিলেছে। দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে আংশিক লকডাউন। ফ্রান্সে একদিনে করোনায় মারা গেছে ৪১৬ জন, নতুন আক্রান্ত ৫২ হাজার মানুষ। স্পেনে ১৮ হাজার ও ইতালিতে ২২ হাজার রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে সোমবার ১৯ হাজার মানুষের দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। ৭ মাস পর স্কুল খুলে দেয়া হয়েছে কিউবার হাভানায়।

গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসসালোনিকিতে সংক্রমণ বাড়ায় লকডাউন জারি হয়েছে। থাকছে রাত্রিকালীন কারফিউ।এদিকে পর্তুগালে সংক্রমণ বাড়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্টোনিও কস্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat