×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ৩০৫ বার পঠিত
ঢাকাই সিনেমার দর্শকনন্দিত দুই নায়ক আমিন খান ও শাকিব খান। চলচ্চিত্রে নব্বই দশকের শুরুতে পা রাখেন আমিন। অন্যদিকে নব্বইয়ের শেষে আসেন শাকিব। ‘হীরা চুনি পান্না’ ও ‘ফুল নেব না অশ্রু নেব’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।


বর্তমানে চলচ্চিত্রে শাকিব নিয়মিত হলেও পর্দা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন আমিন। বহু বছর পর এবার একই ফ্রেমে ধরা দিলেন সিনেমা জগতের এই দুই খান।


সম্প্রতি একটি ফটোতে দেখা গেল, পরস্পরের কাঁধে কাঁধ রেখে ‘থামস-আপ’ দেখাচ্ছেন শাকিব-আমিন। দুই খানের মুখ থেকে যেন হাসি ফুরাচ্ছেই না। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে কি না, তা পরিষ্কার জানা যায়নি।


ঢালিউডে দিনে দিনে শাকিব নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিনকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে প্রিয় তারকাকে আবারও পর্দায় দেখতে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেন আমিনভক্তরা।


চমক নিয়ে পর্দায় আসছে ‘হাউজফুল ফাইভ’

মাঝে মধ্যে দু-একটি টিভিসিতে আমিনের উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। তবে চলচ্চিত্রেও ফিরতে চান তিনি। বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে একাধিকবার আমিন বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে প্রস্তাব দেন তাহলে সিনেমা করবেন তিনি।


প্রসঙ্গত, একসঙ্গে শাকিব-আমিন অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘উত্তেজিত’, ‘হিম্মত’, ‘গরম খবর’, ‘সাত খুন মাফ’, ‘পিতার আসন’, ‘সমাধি’প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat