×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২২
  • ২৩২ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বুড়িচংয়ের নিমসারে অভিনব কায়দায় যাত্রীবাহী বাসে কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি কুমিল্লার অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী গাড়ী চালকদের বিশ্রামাগার নিমসার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার ও নারীদের আটক করা হয়।
 
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী দল শুক্রবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং নিমসার বাজার সংলগ্ন গাড়ী চালকদের বিশ্রামাগারের সামনে তল্লাশি অভিযান চালায়। কুমিল্লা হতে ঢাকাগামী একটি বাসে মালামালের বাক্সে তল্লাশি করার সময় একটি বাজারের ব্যাগে কুমড়া শাক দিয়ে ঢাকা অবস্থায় তল্লাশি করে ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজা পাচারে সংশ্লিষ্টতার দায়ে জাহানারা (৫০) নামে এক নারী আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে।

একই বাস তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামে একজন আসামিকে আটক করা হয়। জুবেদা বেগম গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার  গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।

আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি উপ- পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat