×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-১০-০১
  • ৩২৫ বার পঠিত

আন্তর্জাতিক নিউজঃ

পাকিস্তানি বাহিনীর ছোড়া গুলিতে তিন ভারতীয় সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনটিভি জানায়, এঘটনায় ভারতও উপযুক্ত জবাব দিয়েছে। তবে, পাকিস্তানি বাহিনীর কেউ হতাহতের শিকার হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

ভারতীয় প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, বুধবার রাতে অস্ত্রবিরতি ভেঙে মানকোট ও কৃষ্ণাঘাটি সেক্টরে গুলি এবং মর্টার হামলা করা হয়। বৃহস্পতিবার উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী মর্টার গুলি চালালে দুই সেনা নিহত ও চার জন আহত হন। আহতদের উদ্ধার করা হয়েছে। গত ৫ই সেপ্টেম্বর রাজৌরির নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনার ছোড়া ভারি মর্টার শেলে এক ভারতীয় সেনা নিহত হন এবং এক অফিসারসহ দুইজন আহত হন বলে কর্মকর্তারা জানান।

গত ২রা সেপ্টেম্বর রাজৌরীর কেরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া গুলিতে এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat