×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ২৫৩ বার পঠিত
জয়নাল আবেদীন, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে একটি ইটভাটা পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকায় অবস্থিত মেসার্স আর এন্ড বি (রাবেয়া ব্রিকস) নামক পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদের উপস্থিতিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি নিক্ষেপ করে ভাটার আগুন সম্পূর্ণ নিভানো হয়। এছাড়াও ভাটাটি পরিচালনা না করার বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ সহায়তা প্রদান করেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat