সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসামের শিলচর - হাফলং মহাসড়কের বান্দরখাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২জন। মঙ্গলবার (২৪ নভেম্বর ) রাত ১০টায় দ্রুত গতির একটি টিপার গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ঘাতক টিপারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, নিহতরা হলেন বান্দরখালের মহা মুকিম (২২) এবং ধিরেন সুচিয়াং (৪০)। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ঘাতক গাড়ির চালকের বেপয়োরা গতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
দোষী চালককে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তেজিত জনতা শিলচর- হাফলং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ জাতীয় আরো খবর..