×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১১
  • ২৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় কামজং উখরুল জেলায় অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর ফলে রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কামজংয়ের চাসাদ ও আশেপাশের এলাকায় সশস্ত্র সংঘর্ষের জেরে কুকি- জো সম্প্রদায়ের এক যুবক ও এক মহিলার মৃত্যুর খবর মিলেছে।

মৃতদের নাম মাইকেল নগাম মিনলেন হাওকিপ এবং ডমখোনেই তৌথাং। পাশাপাশি, ভারত- মায়ানমার সীমান্তবর্তী নিংচৌ গ্রাম গুলিতে প্রান হারিয়েছেন দুই নাগা গ্রামবাসী। অপরদিকে, উখরুল জেলায় টিএম কাসোমের ইয়াওলেন এলাকায় গাড়ি লক্ষ্য করে চালানো গুলিতে নিহত হয়েছেন সন্দীপ রাই নামের এক ব্যক্তি।

সংঘর্ষের পাশাপাশি কামজংয়ের চাসাদ ও  পাশ্ববর্তী এলাকায় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানকার এলাকায় অন্তত ১৪টি বাড়ি এবং ২০টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। লাগাতার হিংসা ও অগ্নি সংযোগের ঘটনায় এলাকায় তীব্র আতংক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কামজং জেলা প্রশাসন চাসাদ পুলিশ গেট জংশনের আশেপাশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে।

জারি করা হয়েছে বিএনএস এর ১৬৩ ধারা। এই নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট এলাকায় ৫ বা তার বেশি মানুষের জমায়েত এবং অস্ত্রবহনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এই ধারাবাহিক হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে কাংপোকপি জেলায় ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কুকি সংগঠন।

কমিটি অন ট্রাইবাল ইউনিটি। জরুরি চিকিৎসা পরিষেবাকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। এই সঙ্গে কুকি ওয়ার্কাস ইউনিয়ন ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখছেন প্রশাসন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat