×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ১৬ বার পঠিত
জনি হোসেন, স্টাফ রিপোর্টার,(নীলফামারী):

নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর , বেলা ১২ টায়) বিসিক জেলা কার্যালয়, নীলফামারীতে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৮ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে জেলার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শিল্প স্থাপন, উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলা, ব্যবসা পরিচালনা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, নীলফামারীর উপব্যবস্থাপক মো. নুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

সভাপতির বক্তব্যে মো. নুরুল হক বলেন- প্রতি বারের ন্যায় এবার জেলায় কুটির শিল্প মেলা করতে পারতেছি না আমরা জনবল সংকটের কারনে। তিনি তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন- নীলফামারী জেলা বিসিক কার্যালয়ে অনেক জনবল কর্মকর্তা, কর্মচারী সংকট রয়েছে,এজন্য আমাদের অনেক কিছু করা সম্ভব হয় না। এই সংকট নিরসন হলে আমরা বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন- বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি । এই ২০ কোটি জনসংখ্যার মধ্যে অনেক শিক্ষিত বেকার যুবক আছে। যারা সঠিক প্রশিক্ষণ নিয়ে নিজের ও অন্যের জন্য কর্মসংস্থান তৈরীর করে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা লাকী আক্তার, নীলফামারী শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কালাম, বিসিক শিল্পনগরীর কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে শিল্পায়ন ত্বরান্বিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

প্রশিক্ষণার্থীরা এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় বিসিক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে  অংশগ্রহণকারীদের  হাতে জেলা প্রশাসক এর মাধ্যমে সনদ  বিতরণ এর মধ্য দিয়ে  এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat