×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ২২৯ বার পঠিত
ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় জেনারেলদের সঙ্গে বৈঠক করলেন, যখন ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলে পালটা হামলায় কিছু সাফল্য পেয়েছে।

শনিবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠকের ব্যাপারে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন।’

বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের সর্বাধিনায়ক সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভসহ অন্যান্য সেনা কর্মকর্তার কাছ থেকে তথ্য শোনে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের ব্যাপারে এর চেয়ে বেশি তথ্য আর দেয়নি। এ ছাড়া বৈঠকের বিস্তারিত কিছুও জানায়নি।

পুতিনের সঙ্গে শীর্ষ জেনারেলদের কখন বৈঠক হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্পসময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন।

সেনাপ্রধান গেরাসিমোভকে গত কয়েক মাস ধরে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। গত জুনে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যখন বিদ্রোহ করে, তখন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গেরাসিমোভের পদত্যাগ দাবি করেছিলেন।

রোস্তোভ-অন-ডন ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের হেডকোয়ার্টার। এই সাউদার্ন মিলিটারি কমান্ডের সেনারাই ইউক্রেনে যুদ্ধ করছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালান রুশ সেনারা। তারা এটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat