×
সদ্য প্রাপ্ত:
জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ২০ বার পঠিত
জনি হোসেন, স্টাফ রিপোর্টার (নীলফামারী):

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা বিতরণ এবং ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা।

এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার করা গেলে মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. শারমীন আক্তারকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উন্নত জাতের গাভি পালন প্রকল্পের আওতায় চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এক লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ও সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

অন্যদিকে, নীলফামারী সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান জানান, জাতীয় সমবায় দিবস উপলক্ষে সদর উপজেলার ১০টি সমবায় সমিতি স্টল স্থাপন করে। এসব স্টলে সমিতিগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির স্টলগুলো পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat