×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ২১৫ বার পঠিত
মাহমুদুল হাসান তৌহিদ মন্ডল রিপোর্টার বগুড়াঃ শিবগঞ্জে কনসার্ট উপলক্ষে এসো দেশের কথা বলি সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার তেঘড়ীস্থ এসো দেশের কথা বলি সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক খালিদ হাসান আরমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাধারন জনগনকে উদ্বুদ্ধ করা ও দেশীয় সাংস্কৃতির মান উন্নয়নে আগামী বছরের ৪ জানুয়ারী শনিবার "এসো দেশের কথা বলি" সংগঠনের পক্ষ থেকে শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টা হতে রাত্রী ১০টা পর্যন্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। 

তিনি আরও বলেন, এই কনসার্টটি দেখতে ও শুনতে শিবগঞ্জ উপজেলার সরকারী কমকর্তাগন, স্কুল-কলেজের প্রধান, বিভিন্ন ব্যবসায়ী, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাধারন জনগনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কনসার্টটি "এসো দেশের কথা বলি" সংগঠনের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে। কনসার্টটি ঘিরে কেউ কোথাও কোন প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না। কেউ কোথাও কোন আর্থিক লেনদেন করার চেষ্টা করলে "এসো দেশের কথা বলি" সংগঠনটি তার দায়ভার নেবে না। তারপরেও কেউ যদি আর্থিক লেনদেন করার চেষ্টা করে, তাহলে "এসো দেশের কথা বলি" সংগঠনটি যে কোন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এই কনসার্টটি উপভোগ করতে কোন টিকেট বা টাকা লাগবেনা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এবিএম মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি,  সামিউল আলম আক্কাস, আবু শাহীন, বিপুল রহমান, মাহদি হাসান তমাল, জুয়েল হোসেন বাপ্পী, জনি মন্ডল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat