×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ২০ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

  ভারতের ননি জেলায় ২ প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন আহত হওয়ার ঘটনার একদিন পর, বৃহস্পতিবার (৫ নভেম্বর ) নিরাপত্তা অভিযান শুরু করল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জেলার নুংবা ও কেকরু নাগা এলাকায় ৫০০ এর ও বেশি নিরাপত্তাকর্মীকে নিয়ে শুরু হয় যৌথ ঘেরাও ও তল্লাশি অভিযান। সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর ) ভোর সাড়ে ৩ টায় জেলা পুলিশ, সিআরপিএফ, কোবরা এবং আসাম রাইফেলসের জওয়ানদের নিয়ে এই অভিযান শুরু হয়। অভিযানের সময় এলাকার বাসিন্দাদের পরিচয়পত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিক।

উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর ) ভোর ৪টায় খৌপুম এলাকার তাওদাইজাং গ্রামে ২ প্রতিদ্বন্দ্বী নাগা জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষে জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট ( জেনচুই) সহ একাধিক সংগঠনের সদস্যরা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেন। এদিকে, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সম্ভাব্য হিংসা প্রতিরোধের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান আরও জোরদার করেছে। পাশাপাশি বাসিন্দাদের পরিচয় যাচাইয়ের কাজও চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat