×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ২৬ বার পঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক অগ্রগতি এবং অবকাঠামোগত সহযোগিতা জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন সহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় দেশের অবকাঠামোগত উন্নয়ন, সমন্বিত পরিবহন ব্যবস্থা, লজিস্টিকস, শিল্প খাত, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ সুরক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়নসহ বহুমুখী খাতে বৈদেশী বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের ব্যাপক সম্ভাবনা উন্মোচিত হবে।

অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আগত সফররত চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এদিকে, মোংলায় প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচির অংশ হিসেবে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক আধুনিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের সুনির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat