সজীব ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:
নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে Learning Support & Evaluation (L.S.E) এর উদ্যোগে ঢাকা শিক্ষা অধিদপ্তর (DG Office) হতে এক আকস্মিক পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
৪/১১/১০২৬ ইং সকাল ১১টায় ডিজি অফিস থেকে আগত কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হন। পরিদর্শনকালে তারা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম, শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতি, উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং L.S.E কার্যক্রমের বাস্তবায়ন সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় কর্মকর্তাগণ শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ পরিদর্শক দলকে সার্বিক সহযোগিতা করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তাগণ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রাহিমুল ইসলাম সজীব নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগের কন্ঠস্বর নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, "ডিজি অফিস থেকে এই আকস্মিক পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। আমরা শিক্ষার মান উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করে যাবো।"
এ জাতীয় আরো খবর..