জনি হোসেন, স্টাফ রিপোর্টার (নীলফামারী) :
আমানত সংগ্রহে ১০০ কোটি টাকার মাইলফলক অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি’র নীলফামারী (প্রধান) শাখা। শাখাটির এ সাফল্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং গ্রাহকদের আস্থাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এ অর্জন উদযাপন উপলক্ষে শাখা কার্যালয়ে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন শাখার ব্যবস্থাপক এ কে এম সেলিম রেজা, প্রিন্সিপাল অফিসার মাহমুদ মিনহাজ সাদাদসহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক এ কে এম সেলিম রেজা বলেন, আমানত সংগ্রহে ১০০ কোটি টাকার মাইলফলক অর্জন শাখার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এ অর্জনের পেছনে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সহযোগিতা রয়েছে।
তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও গ্রাহকদের মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..