×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ২৭ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৭৯০ টাকা, একটি মোটরসাইকেল এবং চারটি ব্যবহৃত মোবাইলফোন জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের সরাসরি নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশের একটি চৌকস দল এই অভিযান সফল করে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. রেজাউল করিম রাজু (৫০), মো. ফজলে মিয়া (৪৮) এবং মো. রাসেল মিয়া (৩৫)। তাঁদের সকলের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়া এলাকায়।

পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ দেশের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল এবং খোদ রাজধানী ঢাকায় সুকৌশলে মাদকদ্রব্য সরবরাহ ও খুচরা-পাইকারি ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ গণমাধ্যমকে জানান, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (CIMS/CDMS) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত রেজাউল করিম রাজুর বিরুদ্ধে কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেই মোট ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম সদর থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়াও অপর অভিযুক্ত ফজলে মিয়ার বিরুদ্ধেও নাগেশ্বরী থানায় আরও একটি মাদক মামলা চলমান রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী নাগেশ্বরী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat