নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি নতুন স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি দিবসটি উদ্যাপনে তিনি ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত তাঁর নিজস্ব কার্যালয়ে এক আয়োজনে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর প্রদানের মাধ্যমে এগুলোর আনুষ্ঠানিক শুভ অবমুক্তায়ন সম্পন্ন করেন।
বাংলাদেশ ডাক বিভাগের এই বিশেষ উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড দেশের সব প্রধান ও শাখা ডাকঘর থেকে সাধারণ সংগ্রাহক ও গ্রাহকদের জন্য বিক্রি করা হবে।
উক্ত অবমুক্তায়ন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।