×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২০-০৯-২৩
  • ২৩৩ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভাঙাপুল নামক এলাকার একটি ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় ভরপাশা ইউনিয়নের ওই এলাকায় লাশটি ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশের ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে শিশুর পরিচয় পুলিশ নিশ্চিত হতে না পারলেও বয়স আনুমানিক ১২-১৩ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, লাল গেঞ্জি কালো প্যান্ট পরিহিত শিশুর লাশটি মহাসড়কের পাশে ডোবায় ভাসতে দেখে স্থানীয় থানায় খবর দিলে পুলিশের একটি টিম গিয়ে উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত লক্ষ করা গেছে। অনুমান, মঙ্গলবার রাতে যেকোন এক সময়ে শিশুকে কেউ হত্যার পরে মরদেহটি ডোবায় ফেলে গেছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হতে সকল থানায় ম্যাসেজ প্রেরণের পাশাপাশি প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতাহল থেকে লাশটি বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat