×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৩৪ বার পঠিত
রায়পুরা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর মডেল থানার মালখানায় মামলার আলামত হিসেবে রাখা একটি জব্দকৃত প্রাইভেটকারের দরজা, লাইটসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুলে বিক্রির অভিযোগ উঠেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

জানা যায়, ২০২৩ সালের ২ আগস্ট ১০ কেজি গাঁজাসহ ঢাকা মেট্রো-গ-১১-০৮৪০ নম্বরের একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার জব্দ করে পুলিশ। পরে গাড়িটি থানার মালখানায় রাখা হয়।

অভিযোগ রয়েছে, তৎকালীন থানায় কর্মরত এএসআই ওবায়দুল্লাহ ও এএসআই লুৎফর রহমান গাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় গাড়িচালক লিটন মিয়া ও চৌয়ালা এলাকার গ্যারেজ মালিক সেলিমের বক্তব্য অনুযায়ী, মেরামতের কথা বলে গাড়ির দরজাসহ কয়েকটি যন্ত্রাংশ খোলার চেষ্টা করা হয়। পরে সেগুলো অন্যত্র বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে মালখানার দায়িত্বে থাকা এসআই ইসহাক গাড়িটির কিছু মালামাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা জড়িত, তা জানেন না বলে জানান তিনি।

অন্যদিকে, অভিযুক্ত এএসআই ওবায়দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এএসআই লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এ বিষয়ে তিনি লিখিত জবাব দিয়েছেন এবং যন্ত্রাংশ সরানোর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় জব্দকৃত মামলার আলামতের নিরাপত্তা ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat