×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৬০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস সংঘর্ষ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​সোমবার (০২ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ রেলস্টেশন বস্তি এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল।

​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মোঃ মাসুম আলী (৩০) এবং মোঃ মেজর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

​এসআরবি সূত্রে জানা যায়, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারামারি ও সংঘর্ষ চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বাহিনীটির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই দুই আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১নং আসামী মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কসটেপে মোড়ানো ০৩টি তাজা ককটেল এবং ২নং আসামী মেহেদী হাসানের ডানহাত থেকে ০১টি কাঠের হাতলযুক্ত রামদা জব্দ করা হয়।

​এ বিষয়ে এসআরবি কর্মকর্তা জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat