কুয়েত প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দুটি ঋতুর দেশ প্রচন্ড গরম তেমনি প্রচন্ড শীত। গরমের মৌসুম শেষ শীত মৌসুম চলছ৷ কিন্তু তাপমাত্রা কিছুটা শীতল হলেও গরম চলমান রয়েছে । দীর্ঘ দিন অনাবৃষ্টির ফলে শাকসবজি ফলমূল চাষ হচ্ছে না।
কুয়েতের বিভিন্ন গভর্নরেটের ১২৫টি মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করেছেন দেশটির নাগরিক ও প্রবাসীরা।
রবিবার (১ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আহ্বানে এই নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় মুসল্লিরা মহান আল্লাহর কাছে রহমত, কল্যাণকর বৃষ্টি ও দেশটির মানুষের জন্য শান্তি ও বরকত কামনা করে বিশেষ দোয়া করেন। এ দিকে মসজিদ গুলোতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের বিপুল উপস্থিতি দেখা গেছে।
এ জাতীয় আরো খবর..