×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৩৭ বার পঠিত

বিজয় চৌধুরী (বিশেষ প্রতিনিধি) 

বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে শান্তিকালীন পদক ২০২৫ প্রদান অনুষ্ঠান ৩০ নভেম্বর রবিবার বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি পদকপ্রাপ্ত সদস্যদের হাতে শান্তিকালীন পদক তুলে দেন।
বিমান বাহিনীতে দায়িত্ব পালনকালে বীরত্ব, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রতি বছর নির্বাচিত কর্মকর্তা ও বিমানসেনাদের এই পদক দেওয়া হয়ে থাকে। চলতি বছর মোট ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনা শান্তিকালীন পদকে ভূষিত হয়েছেন।
পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, এই সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জন নয়—এটি পুরো বাহিনীর জন্য অনুপ্রেরণা। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সদস্যদের এই সাফল্য ভবিষ্যতের দায়িত্বপালনে অন্যদেরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিশেষ অতিথিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat