×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ১৯ বার পঠিত
 মোঃ আবু বকর, চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছায় খেজুরের গুড় উৎপাদন বৃদ্ধি ও ঐতিহ্য ধরে রাখতে গাছি সমাবেশ এবং খেজুর গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) উপজেলার হায়াতপুর, পাতিবিলা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে ২৫০ জন গাছির মাঝে মোট ৫০০টি খেজুর গাছের চারা বিতরণ করা হয়।

সমাবেশে জানানো হয়, চৌগাছার খেজুরের গুড় একটি স্বীকৃত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। এ উপজেলায় বছরে প্রায় ৯ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদিত হয়। বর্তমানে উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ জন গাছি খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন। উপজেলায় মোট খেজুর গাছের সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার। এর মধ্যে ৩৫ হাজার পূর্ণবয়স্ক গাছ এবং প্রায় ১ লাখ ৬০ হাজার গাছের বয়স পাঁচ বছরের নিচে।

খেজুরের গুড়ের উৎপাদন বৃদ্ধি, গাছিদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেজুর গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা চৌগাছার খেজুরের গুড়ের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি, গাছিদের সহযোগিতা এবং নিরাপদ ও মানসম্মত গুড় উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, চৌগাছা, যশোর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat