মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শরীয়তপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে যুব উন্নয়ন কেন্দ্র,শরীয়তপুরে আলোচনা সভা,সার্টিফিকেট ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর মিজ তাহসিনা বেগম।
আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও যুবদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং গাছের চারা বিতরণ করা হয়। পরিশেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে যুব মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ জাতীয় আরো খবর..