×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ৩৪ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

নারীর অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্বের বিকাশ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে ‘শি স্পিকস’ পলিসি ক্যাফে ও অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘এমপাওয়ারিং ভয়েসেস, শেপিং পলিসি’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ আয়োজন করে সামাজিক সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।

সেশনে নারীর ক্ষমতায়ন, ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা নারীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বাড়ানো এবং সামাজিক প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।

আলোচনায় পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারীর মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার দাবি ওঠে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

আয়োজকরা জানান, ‘শি স্পিকস’ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীর অধিকার ও ক্ষমতায়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ে নারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া এবং তাঁদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নারীর সমান সুযোগ নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের বিকাশে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat