×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৪২ বার পঠিত
ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আকস্মিক বন্যায় নিখোঁজ রয়েছে আরও সাতজন।

গত দুদিনের ভারি বর্ষণ ও ভূমিধসে এই প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক্সের এক পোস্টে বলেন, মান্ডি জেলার সম্ভল, পান্ডোহ বন্যা ও ভূমিধসের ভয়াবহ ভিডিওগুলো আসছে। সেখানে সাতজন মানুষ আকস্মিক বন্যায় ভেসে গেছেন।
 
এক বার্তায় তিনি আরও বলেন, এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, অনুসন্ধান এবং ত্রাণ কার্যক্রম  চলছে।
  
হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে বৃষ্টিজনিত দুর্যোগের ঘটনায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।
 
এদিকে বন্যা ও ভূমিধসের কারণে হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। রোববার কর্মকর্তারা জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে প্রায় ৭০২০.২৮ কোটি রুপির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
  
অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত ও হিমবাহ গলে যাওয়ায় ভারত এবং প্রতিবেশী পাকিস্তান ও নেপালের পার্বত্য অঞ্চলে গত এক-দুই বছরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা প্রাকৃতিক এই দুর্যোগের জন্য ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat