×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৩৫ বার পঠিত
জীবদ্দশায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী তার মৃত্যুর পর দাফনের বিষয়ে অসিয়ত করে গেছেন। তাই তার মৃত্যুর খবরে খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি সোমবার রাত ৯টার দিকে বৈঠকে বসে।

বৈঠকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ মাদ্রাসায় আনা এবং অসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয়। 

জীবদ্দশায় সাঈদীর করে যাওয়া অসিয়ত অনুযায়ী, মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে। দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, জীবদ্দশায় সাঈদী ও তার স্ত্রীর করে যাওয়া অসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে। তাই মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেন। 

তিনি আরও বলেন, সাঈদীর ছেলে যুক্তরাষ্ট্রে রয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। দেশে আসার পর সিদ্ধান্ত হবে। তার পরিবার যেখানে সিদ্ধান্ত দেবে, সেখানে দাফন করা হবে। তবে তাকে কোথায় দাফন করা হবে পরিবার থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এখনও।

এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat