ইব্রাহীম আশেকী (রনি), রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে প্রাপ্য জমি বুঝে না পাওয়ার কষ্ট ও পারিবারিক বিরোধের জেরে জামু মিয়া নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত জামু মিয়ার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ নিয়ে তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রাপ্য জমি বুঝিয়ে না দেওয়ার পাশাপাশি তাকে বিভিন্নভাবে মানসিক চাপ ও নির্যাতন করা হতো।
পরিবারের আরও দাবি, জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ ও সহযোগিতার জন্য কয়েকজনের কাছে গেলে তারা মোটা অঙ্কের টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারায় জামু মিয়ার জমি-সংক্রান্ত কাগজপত্র তার সামনে ছুড়ে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে পরিবার।
স্বজনদের ভাষ্য, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ, মানসিক চাপ ও প্রাপ্য সম্পত্তি না পাওয়ার কষ্টে জামু মিয়া আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে, ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করতে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মহোদয় যেন বিষয়টির প্রতি সুদৃষ্টি রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এবং ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন। জমি-সংক্রান্ত নথিপত্র যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এ জাতীয় আরো খবর..