×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৮
  • ১৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

ভারতের উত্তরপ্রদেশে ২ দিনের টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি। প্রবল বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন এলাকা। বাড়িঘর, ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর ) প্রাপ্ত খবরে জানা যায়, বন্যার কারণে ৫৬ জনের মৃত্যু এবং ৪৬ জন আহত হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, শুধু মাত্র সীতাপুর জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের।

এছাড়াও লখিমপুর খেরি, বাহরাইচ এবং বলরামপুর প্রতিটি জেলায় ৫ জন মারা গেছে। অযোধ্যা ও গোরক্ষপুরে ৪ জন করে প্রাণ হারিয়েছেন।

প্রবল বৃষ্টি, ঝড় ও জল জমে যাওয়ার কারণে রাজ্য জুড়ে মোট ১, ০২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হারদোই, সীতাপুর, চন্দৌলি, অরাইয়া, গোন্ডা, হামিরপুর, শাহজাহানপুর এবং বাহরাইচে ও বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধু বসতবাড়িই নয়, গবাদি পশুর ও মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে ১০৭টি প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হারদোইয়ে ২৮টি, সীতাপুরে ১৬টি এবং কণৌজে ১৪টি প্রাণীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat