×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ৪২ বার পঠিত
শহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন ও মারপিট করার অভিযোগ উঠেছে।( ২১ই সেপ্টেম্বর ২৬ইং) সোমবার দুপুরে উপজেলায় বলিয়াদী মিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নির্যাতিত গৃহবধুর মা ফাতেমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত দেড় মাস আগে ,পূর্বের সুসম্পর্কের জেরে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকার মানিক মিয়ার ছেলে মঈনের সাথে মুসলিম শরীয়া নিয়ম মেনে বিয়ে হয় নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া আলী আকবরের মেয়ে আশা মনির (১৮)। বিয়ে হওয়ার পর স্বামী মঈন তার স্ত্রী আশা মনি কে নিয়ে চাচা বাড়ি কালিয়াকৈর উপজেলার বলিয়াদী মিরপাড়া নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে সংসার পাতে। কিছুদিন পার হওয়ার পর স্বামী মঈন স্ত্রী আশা মনিকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত। বিভিন্ন সময় গৃহবধূ বাবা-মা ধার দেনা করে হলেও পাষণ্ড স্বামী মঈনের চাহিদা মিটানোর চেষ্টা করত। চাহিদা পূরণ করতে পারলে নির্যাতন বন্ধ থাকতো কিন্তু যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে স্ত্রীকে বিভিন্ন সময় মারপিট করত। এরই ধারাবাহিকতায় ২১ ই শে সেপ্টেম্বর দুপুরে মঈনের চাচা নাসির উদ্দিনের বাড়ি বলিয়াদী মীর পাড়া এলাকায় গৃহবধূর স্বামী মঈন এবং মা লিপি বেগম, চাচা নাসির উদ্দিন সহ আশা মনির উপরে নির্মমভাবে অত্যাচার এবং মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে আঘাত সইতে না পেরে গৃহবধূ আশা মনি ডাক চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে যায়। এখানে নির্যাতন শেষ নয়, নির্যাতন করার পর আশা মনির শ্বশুর বাড়ির লোকজনেরা তাকে তালাবদ্ধ করে একটি ঘরে বন্দী করে রেখেছিল। যাতে সে কারো কাছে এই নির্যাতনের ঘটনা জানাতে না পারে। বিষয়টি স্থানীয়রা জানতে পারলে গৃহবধূর ঘরের দরজা এবং জানাল ভেঙ্গে অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মঈনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুল ইসলাম বলেন এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat