×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২৬৬ বার পঠিত
মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি) ::
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী ইউপিস্থ সাইরার ডেইল এলাকা থেকে অস্ত্রসহ ওসামা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওসামা ইউনিয়নের সাইরার ডেইল এলাকার আজিজুল হকের ছেলে। ৮ জুন (শনিবার) বিকাল ৩টায় মহেশখালী থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশখালী থানা পুলিশ জানায়, (৭ জুন) শুক্রবার গভীর রাতে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইমরান হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন টহল ডিউটির সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে ধৃত যুবককে পুলিশ অনুসরণ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। 

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর ধৃত যুবকের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইতেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat