×
সদ্য প্রাপ্ত:
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড
  • প্রকাশিত : ২০২৬-০৯-২০
  • ২১ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল,​স্টাফ রিপোর্টার

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সাত বছরের শিশুকন্যা গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত কর্মকর্তার নাম মো. রাশেদুজ্জামান। তিনি নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে সওজ-এর উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে নওগাঁ শহর থেকে অটোরিকশাযোগে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন রাশেদুজ্জামান। পথিমধ্যে হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাশেদুজ্জামান। এ সময় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়, তবে তার স্ত্রী অক্ষত রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ রোববার সকালে জানান, “রাশেদুজ্জামান একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।” তিনি আরও জানান, রাশেদুজ্জামানের স্ত্রী সুস্থ থাকলেও তার শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

​নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং চালককে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat