×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ৬০ বার পঠিত
ইব্রাহীম আশেকী রনি , রায়পুরা প্রতিনিধি: 

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে নরসিংদীর রায়পুরায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার সিরাজনগর এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শোভাযাত্রা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় উপজেলা সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়া পরিচালনায় সহযোগিতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা সিভিল ডিফেন্সের ইনচার্জ নাসির উদ্দীন, বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, আগাম প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat