আল মামুন চৌধুরী(আশা),ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজারের সার্বিক পরিবেশ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ২০ মিনিটে সহস্রাইল বাজারের সৈয়দ হাসেম আলী মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।
সভায় বক্তারা সহস্রাইল বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন বাজার উপদেষ্টা মণ্ডলীর সদস্য,আজিজার চেয়ারম্যান, ইসরাফিল মোল্লা,মাহিদুল হক, তনং ওয়ার্ডের সাবেক মেম্বার বাজার বণিক সাবেক সাধারণ সম্পাদক , আসলাম চৌধুরী, বনিক সমিতির সাবেক সভাপতি চুন্নু বিশ্বাস, এবং বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মির্জা আব্বাস মিলন, সাজ্জাদ মিয়া নিকসন,
এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও দলিল লেখক জাহাঙ্গীর আলম, শাহিদুল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আশা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রোমান মোল্লা, বাকিয়ার বিশ্বাস, সমাজসেবক জাহাঙ্গীর আলম, সাবেক ক্যাশিয়ার বাবু খান, সাবেক ক্যাশিয়ার সেলিম সরদারসহ সহস্রাইল বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
সভায় প্রশাসনের পক্ষ থেকে বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও স্থানীয়দের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর..