জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা ও জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক রাষ্ট্রদর্শনের ওপর ভিত্তি করে মেধাভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করেন তিনি।
একই সাথে তিনি জানান, বর্তমান সরকার মেধা ও দেশপ্রেমের ভিত্তিতে অগ্রযাত্রাকে নিশ্চিত করাসহ সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন ও মতপ্রকাশের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তবে বাকস্বাধীনতার সুযোগ নিয়ে যারা মিথ্যাচার, উসকানি ও অপপ্রচার চালাবে, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক বার্তা দেন
এ জাতীয় আরো খবর..