×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১৪৫ বার পঠিত
ইসমাইল মুজাহিদ , ফুলগাজী:

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সুলায়মান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে শবনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর।

স্থানীয় সূত্রে জানা যায়, চিথলিয়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে রেললাইনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছিল। সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে মাটি কাটার অপরাধে সুলায়মানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর জানয় "জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"অভিযান শেষে জব্দকৃত সরঞ্জাম স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat