×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১০৯ বার পঠিত

From: Sujan Chakraborty

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) আগরতলা পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১ হাজার ১ শত ৫ কেজি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট, একটি ৭•৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তল্লাশি চালিয়ে ৫২ হাজার ৭ শত ৬০ ( ভারতীয় ) টাকা এবং ৫ হাজার ৯ শত ১০ ( বাংলাদেশি) টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনার প্রেক্ষিতে এনডিপিএস আইন ১৯৮৫ ও আর্মস অ্যাক্ট ১৯৫৯ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতদের নাম আলি হোসেন (৪৫), মরিয়ম বিবি (৪১) উভয়ের বাড়ি সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat