×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৬৫ বার পঠিত
‎সিরাজগঞ্জ প্রতিনিধি
‎
‎সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর পৃথক অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
‎
‎সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভোর সাড়ে চারটার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলচত্বর এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলো  চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  আজিজুল হক (৩২) ও  বিশু আলী (২৮)।
‎
‎
‎
‎র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat