×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ২০০ বার পঠিত
আক্তার হোসেন (বাবু)

মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি সিএনজি ও অটো স্ট্যান্ডে লাইনম্যান ও চলাচলের রাস্তা সংস্কারের দাবীতে   বালুয়াকান্দি ইউনিয়নে বিভিন্ন গ্রামের অটো চালকরা রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কর্মবিরতী করেন।

কর্মবিরতী চলাকালীন ভোগান্তিতে পড়েন চলাচল কারী সাধারণ  যাত্রীরা। কর্মবিরতি চলা কালে অটোচালকদের সাথে কথা বলে জানা যায়,  দীর্ঘ সময়ের পর হঠাৎ করে বেশ কিছুদিন যাবৎ লাইন ম্যান না থাকায় স্ট্যান্ডে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।  যার ফলে অটোচালকদের মধ্যে দিন দিন বাড়ছে উৎকন্ঠা। ছোট খাটো বিষয় নিয়ে নিজেদের মাঝে ঝগড়ার সৃষ্টি হচ্ছেন ফলে বাড়ছে শত্রুতা।সকল অটোচালকদের দাবি স্ট্যান্ড  অতিসত্বর লাইনম্যান প্রয়োজন। এছাড়াও  বালুয়াকান্দি স্ট্যান্ড থেকে আড়ালিয়া স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় দুপাশে বিভিন্ন স্থানে ভাঙ্গন  রয়েছে তা সংস্কারের দাবী করেন। 
তা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

কর্মবিরতী খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন স্হানীয় নেতা কর্মীরা। চালকদের সমস্যা সমাধানে করেন আলোচনা। আলোচনা সভায় শ্রতাধিক অটোচালক উপস্থিত হন। এছাড়াও স্হানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন।  বিএনপি নেতা আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন দেওয়ান,  উপজেলা যুবদল সদস্য,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি একেএম ওবায়দুল হক ফুয়াদ,
বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নোমান বিল্লাহ বাবু,  জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সানি।

উপস্থিত নেতাকর্মী জানান, আলোচনা সাপেক্ষে তাদের দাবী গুলো আমরা শুনেছি। আগামী কাল থেকে রাস্তা যেখানে ভাঙা সেখানে আমরা সংস্কার করে দিবো। আর লাইনম্যান রাখার দায়িত্ব আমাদের না। তারা যদি মনে করে লাইনম্যান রাখার প্রয়োজন তারা রাখবে। কাকে রাখবে এটা তাদের ইচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat