×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৪৫ বার পঠিত
আবু জুয়েল নুরখান | বান্দরবান প্রতিনিধি

তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে স্থানীয় সাংবাদিকদের সাথে একটি ফলপ্রসূ মতবিনিময় সভাও আয়োজন করা হয়।
বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।
সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ ও দুর্গম কেন্দ্রসমূহ চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিতকরণ, ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক, সাব-জোন কমান্ডার, জোনাল স্টাফ অফিসার, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিনিধিগণসহ নির্বাচন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সভা শেষে জোন কমান্ডার মহোদয় আলীকদম ও লামা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন,
“জাতীয় সংসদ নির্বাচন একটি সংবিধান স্বীকৃত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়াই দেশের গণতান্ত্রিক ধারা, স্থিতিশীলতা ও উন্নয়নের মূল ভিত্তি।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা, সামাজিক বৈচিত্র্য ও নিরাপত্তাগত সংবেদনশীলতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে এবং বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে, যাতে জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি না হয়।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা ও সরকার কর্তৃক গৃহীত নীতিমালার আলোকে নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
পরিশেষে, একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat