×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১২৭ বার পঠিত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এলাকাবাসীর দাবি, আটক ফারুক স্থানীয়ভাবে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে সিরাজপুর ইউনিয়নের কবিরাজ বাড়ির সামনে সুমন নামে এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে একজন ব্যক্তি ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ফারুককে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat