×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২০-০৯-০৩
  • ২৯৮ বার পঠিত

স্বাধীনবাংলা, রাজবাড়ী প্রতিনিধি:

 

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে দেশীয় মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।  আটককৃত নজরুল শেখ (২০) গোয়ালন্দঘাট থানাধীন ডিগ্রিরচর চাঁদপুর আলিমুদ্দিন পাড়া গ্রামের মোঃ সহিদ শেখের পুত্র।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পূর্ব উজানচর গ্রাম এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

 

এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ১০০ (একশত) লিটার দেশীয় মদ, মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ০১ টি হ্যালো বাইক ও ০২ টি সিককার্ড সহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat