×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ২০৩ বার পঠিত
এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন কিছু শিক্ষার্থী। দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেও ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য বোর্ডের সামনে অবস্থান করেন বলে কালবেলাকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের এক কর্মকর্তা।

তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে কিছুক্ষণ অবস্থান করে। এরপর তারা বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে চলে যায়।

এ বিষয়ে জানতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করে। পরে তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং রোববারে এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্থান ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat