×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১৪২ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:রনি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর-৪ আসনে রাজনৈতিক পরিবেশ দিনদিন উত্তপ্ত হয়ে উঠছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে শাপলা কলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করছেন মো: ইকরাম এলাহী খান (সাজ)।

ইকরাম এলাহী খান জানান, এলাকার উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষাখাতের অগ্রগতি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

তিনি আরও বলেন, তাদের পরিবার বহু বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা ও চাচারাও সক্রিয়ভাবে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় জনগণের সেবা করার প্রত্যয় থেকেই তিনি এবার মনোনয়ন প্রত্যাশা করছেন।

এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও তার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং নির্বাচনী প্রস্তুতিও জোরদার করছেন।
সদর-৪ আসনে কে হবেন আগামী দিনের জনগণের প্রতিনিধি—এ নিয়ে এলাকাজুড়ে ভোটারদের মধ্যে ইতোমধ্যেই আলোচনা-উদ্দীপনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat