×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৩৪ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

৪ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকাল ১৬:৪০ ঘটিকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের পিয়ারপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে হঠাৎ ঢ ও ন বগির মাঝ বরাবর সংযোগস্থানের নাট খুলে যায়। এতে করে বগিটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়টি স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা এলেম কামরুজ্জামান দ্রুত লক্ষ্য করেন। তিনি তাৎক্ষণিকভাবে ট্রেনচালককে সংকেত দিলে ট্রেনটি দ্রুত নিয়ন্ত্রণে এনে নিরাপদভাবে থামানো সম্ভব হয়। তার দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

পরবর্তীতে রেলওয়ের কারিগরি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বগিটির সংযোগ মেরামত করে। জরুরি কাজ শেষ করে ১৮:২০ ঘটিকায় তিস্তা এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘটনাটিতে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ট্রেনের যাত্রা বিলম্ব হয়।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো যাত্রীর প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। স্টেশন এলাকায় ট্রেন চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশ।

ঘটনার বিষয়ে অবগত করার জন্য অফিসার ইনচার্জ, জামালপুর রেলওয়ে থানা, ঢাকা রেলওয়ে জেলা একটি আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat