মোঃ নাজিম আহামেদ (রানা)
জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা: বাংলাদেশে কোনো হত্যা, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি জনগণ আর চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। এই দেশের যুবসমাজ, ছাত্রসমাজ ও মেধাবী শিক্ষার্থীদের যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায়, তবে বাংলাদেশকে সম্মানের সঙ্গে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব সমাজের আয়োজনে স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
জামায়াত মনোনীত গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার,
গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার,
সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান,
সাদুল্যাপুর–পলাশবাড়ী-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল হক,
ফুলছড়ি–সাঘাটা-৫ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এবং জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অন্যান্য নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে পাঁচ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের নিয়ে একটি র্যালি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ জাতীয় আরো খবর..