×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ২৭৬ বার পঠিত
মোঃ জনি খান,মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি 
মোহনগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও পরিবহন শ্রমিক সমবায় লিঃ এর আহবায়ক মো: মেহেদী হাসান জয়কে মারধরের ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।  এতে নওহাল গ্রামের বাসিন্দা ও মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের লাইব্রেরিয়ান আলী মোহাম্মাদকে  প্রধান আসামি করে মামলা রজু করেছেন জয়।


মঙ্গলবার মেহেদী হাসান জয়, জানান, কথার কাটাকাটিকে কেন্দ্র করে  তার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।  এর আগে ১০ জানুয়ারি তিনি মোহনগঞ্জ বি এন পির অফিস মোড়ে অবস্থান করছিলেন। এসময় আলী মোহাম্মদ তার লোকজন নিয়ে তাকে অতর্কিত হামলা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করে।


মোহনগঞ্জ থানার এস আই কানাই লাল চক্রবর্তী জানান, তারা দুজন বিচ্ছিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় পরে আলী মোহাম্মদ ও তার লোকজন জয়কে মারধর করে।  এ বিষয়ে মামলা হয়েছে তদন্ত করে  দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat