×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১০৩ বার পঠিত
মোঃ নিশাদুল ইসলাম 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের কাজের তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে একটি অভিযান পরিচালনা করে ভোক্তাদের অধিকার ও স্বার্থ বিরোধী বিভিন্ন আলামত ধরা পড়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫০০০/ (পনেরো হাজার টাকা) জরিমানা ধার্য করে তা আদায় করেছে। তদারকির অংশ হিসেবে তারা জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে মঙ্গলবার ( ২রা ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত করেন। অভিযানে চলাকালে বাজারে একটি ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ঐ ফার্মেসিকে ৫,০০০ হাজার টাকা এবং তৃষা বেকারি নামক একটি বেকারিটিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের আলামত পাওয়ায় এই অপরাধে বেকারীটিকে ১০,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং তা আদায় করে। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আমাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে এই দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও জনস্বার্থ বিরোধী আলামত ধরা পড়ায় তাদেরকে জরিমানা করে ভবিষ্যতের জন্য আরও অধিকতর সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat