×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৩৩ বার পঠিত
শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি: 

 নিখোঁজের ৭ দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ইতি বেগম (২১) নামে চার মাসের অন্তঃসত্তা এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা করছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পলাতক রয়েছে।
 রবিবার রাতে (৩০ নভেম্বর) মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে ওই অন্তঃসত্তা গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূ ইতি বেগম মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে রাসেল শেখের স্ত্রী ও জামালপুর জেলার দৌলতপুর সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় তিন বছর আগে মুকসুদপুর উজেলার লতিফপুর গ্রামের লায়েক শেখের ছেলে রাসেল শেখের সাথে জামালপুর জেলার দৌলতপুর সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মোসাঃ ইতি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়াঝাটি চলে আসছিলো।
গত ২৪ নভেম্বর বাড়ী থেকে বের হবার পর নিখোঁজ হন গৃহবধূ ইতি বেগম। এর তিনদিন পর গত ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ মুকসুদপুর থানা একটি সাধারন ডায়েরী করেন।
এ ঘটনার ৭দিন পর আজ রবিবার রাতে বাড়ীর পাশের একটি পুকুর থেকে ওই অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ইতির স্বামী রাসেল শেখ ও স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, রাতে পুকুরে একটি বস্তা দেখেতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে চার মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গৃহবধূর হাত, পা, মুখ কাপড় দিয়ে বাঁধা ছিলো। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পলাতক রয়েছে। বিষয়টি গরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat